ভোলা প্রতিনিধি : আসন্ন জাতীয় নির্বাচনে প্রশাসনের কেউ নিরপেক্ষতা হারালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সকল ব্যক্তিকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। নিরপেক্ষতা হারালে সে ক্ষেত্রে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর অবস্থান নেবে। শনিবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো নির্দেশনা দেওয়া হবে না। নিরপেক্ষতা নিশ্চিত করাই কমিশনের প্রধান অঙ্গীকার। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এবার ভোটের মাধ্যমেই জিততে হবে— দুই নম্বরির কোনো সুযোগ নেই। সবাইকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। ভয়ভীতি, ত্রাস কিংবা মব কোনো কিছুই যেন দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।” নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নির্বাচন কমিশনার আরও বলেন, এটি কেবল গণতন্ত্রের প্রত্যাবর্তন বা গণতান্ত্রিক ধারাকে সুসংগঠিত করার নির্বাচন নয়; বরং এই নির্বাচনের সঙ্গে দেশের জাতীয় ভাবমূর্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানের বিষয়ও গভীরভাবে জড়িত। এটি কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়— সবাইকে এর গুরুত্ব উপলব্ধি করতে হবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থেকে স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি ভোটকেন্দ্রগুলো যেন ভোটারদের জন্য নিরাপদ ও অনুকূল থাকে, সে বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং অফিসারসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত Post navigation সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জামায়াত,বিএনপির সংঘর্ষ, আহত অন্তত ছয়