দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় নির্বাচনী গণমিছিল ও কেডিকে ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা–২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ আজ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ ও স্বেচ্ছাচারিতার শিকার হয়ে পড়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হবে, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধারের আশ্বাস দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা–২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান। এছাড়াও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা সভাপতি মোঃ আলমগীর হোসেন, এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার আমির মোঃ নায়েব আলী, জীবননগর উপজেলার আমির মাওলানা সাজেদুর রহমান, জীবননগর উপজেলার সেক্রেটারি মাহফুজুর রহমান, সেক্রেটারি আবেদ উদ্দলা টিটোনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। গণমিছিল ও পথসভা ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। Post navigation চুয়াডাঙ্গায় জামায়াত,বিএনপির সংঘর্ষ, আহত অন্তত ছয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগরে বিএনপির বিশাল গণমিছিল