অফিস ডেক্স : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জালালাবাদ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ তারেক জানান, গ্রেপ্তার আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ছাতক পৌরসভার সাবেক মেয়র ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। Post navigation চুয়াডাঙ্গায় জামায়াতের নির্বাচনী জনসভা: ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে নিরপেক্ষতা হারালে প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ