নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন। এরই অংশ হিসেবে জীবননগরে অনুষ্ঠিত হয়েছে গণমিছিল ও বিশাল জনসভা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জীবননগর স্টেডিয়াম মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে আসতে থাকেন। পরে স্লোগান ও ব্যানার-ফেস্টুনে পুরো এলাকা প্রাণচঞ্চল হয়ে ওঠে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করতে চান। তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা জুবায়ের খান, জাতীয় নাগরিক পার্টির জেলা সাধারণ সম্পাদক পারভেজ রাসেল, খেলাফত মজলিসের সভাপতি জুবায়ের খান এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *