অফিস ডেক্স : নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো: রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এই পরিপত্র সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকরা কমিশনের সাংবাদিক নীতিমালা অনুযায়ী পরিচয়পত্র প্রদানপূর্বক দায়িত্ব পালন করবেন। গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুযায়ী, রিটার্নিং অফিসারের অনুমতি প্রাপ্ত সাংবাদিকরা স্ব-স্ব পরিচয়পত্রসহ নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করতে পারবেন। নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নীতিমালা ২০২৫ এর ক্রম ১০ অনুসারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারীরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন। সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য https://pr.ecs.gov.bd/ পোর্টালে আবেদন করতে হবে। অনুমোদিত আবেদনকারীগণ অনলাইনে কিউআর কোডসহ নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করতে পারবেন। Meshkat পরিপত্রে আরও বলা হয়েছে, নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের কাজে বাধা দেওয়া, শারীরিক বা যন্ত্রাংশের ক্ষতি সাধন করা হলে গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডনীয় হবেন। নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের নিরাপত্তা বিধানে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। এছাড়া, প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্রের ভেতরের স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় রেখে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সহযোগিতা নিশ্চিত করবেন। Post navigation বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান চুয়াডাঙ্গায় জামায়াতের নির্বাচনী জনসভা: ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে