চুয়াডাঙ্গা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান সোমবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বলেন, ‘২৪-এর ৫ আগস্টের বিপ্লবের মতোই ২৬-এর ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে হবে।’ তিনি বলেন, এই বিপ্লব হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া এবং চাঁদাবাজি ও হয়রানিমূলক পুরোনো ব্যবস্থাকে শেষ করার লক্ষ্যে।
বক্তব্যের শেষে শফিকুর রহমান চুয়াডাঙ্গার দুটি আসনে ১১–দলীয় জোট মনোনীত প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন ও ভোট প্রার্থনা করেন। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন ‘হ্যাঁ’ ভোট দিতে হবে, যা স্বাধীনতা, দুর্নীতি ও ফ্যাসিবাদকে পরাজিত করবে।
তিনি যুবকদের উদ্দেশে বলেন, ‘আমরা বেকার ভাতা দিতে চাই না, বরং তাদের হাতে দেশ গড়ার সম্মানের কাজ তুলে দিতে চাই।’ অনুষ্ঠানে জেলা জামাতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী মো. রুহুল আমিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ ও জেলা মনোনীত প্রার্থী মো. মাসুদ পারভেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মো. আসাদুজ্জামান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *