জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সীমান্ত এলাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির উদ্যোগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে সিক্স বিজিবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ হায়দার এবং বিজিবি কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ শামিম পারভেজ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, “জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সবাই যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,এটাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় কোনো ধরনের গুজব, উত্তেজনা বা অপপ্রচার ছড়াতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি জনগণের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে।” সভায় বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান, নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখা এবং সচেতনভাবে ভোট প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। Post navigation জীবননগর প্রেসক্লাবকে ঘিরে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জীবননগরে গণসংযোগ ও ‘তরুণদের নিয়ে ভাবনা’ শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত