জীবননগর প্রতিনিধি:
আগামীকাল সোমবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে রবিবার বাদ আছর জীবননগর শহরে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি জীবননগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হুসাইন, উপজেলা সেক্রেটারি মাফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা আইটি সম্পাদক হারুন অর রশিদ এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, আগামীকালের জনসভা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের মাঝে জামায়াতে ইসলামীর বার্তা পৌঁছে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *