জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে বিএনপির উদ্যোগে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৫ই ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বাঁকা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির নেতা মো. কলম উদ্দিনের বাসভবনে আয়োজিত এ সমাবেশে নারী নেত্রী ও সমর্থকদের অংশগ্রহণ লক্ষ করা যায়।
সমাবেশে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য দেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামান মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক মো. হজরত আলী সর্দার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এখলাছুর রহমান রাসেল, বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাশেম ও উপজেলা বিএনপির নেতা মো. আরিফ হোসেন।
এছাড়াও বাঁকা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে নিপীড়িত। তারা বলেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য আগামি জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে চুয়াডাঙ্গা-২ আসনে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষণানুযায়ী প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *