জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:জীবননগর সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জীবননগর সীমান্ত এলাকায় পৃথক চারটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি ঔষধ উদ্ধার করেছে। গত ৩১ জানুয়ারি বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শ্যামকুড়, গয়েশপুর, রাজাপুর ও নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে আসামীবিহীন ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া গয়েশপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজন চোরাকারবারিকে আটক করে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ১৩ বোতল ভারতীয় কফ সিরাপ, একটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে রাজাপুর এলাকার একটি আমবাগান থেকে আসামীবিহীন অবস্থায় ৭৫৬ বোতল ভারতীয় মাদক সিরাপ এবং নতুনপাড়া সীমান্ত এলাকা থেকে ৪৮৫ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্য বিধি মোতাবেক সংরক্ষণ ও ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। Post navigation জীবননগরে তেল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কারিগরি মাঠ দিবস অনুষ্ঠিত কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে শিরোপার অবদান ঝিনাইদহে অনুষ্ঠিত হলো বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন